দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরোধ হয়ে মানহা মনি (সাড়ে তিন) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মানহা স্থানীয় স্কুলশিক্ষক মোস্তুফা আহমেদের নাতনি।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে নানা মোস্তুফা আহমেদের বাড়িতে থাকত মানহা। দুপুরে বাদাম খাওয়ার সময় একটি বাদাম তার গলায় আটকে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বাদামটি বের করার চেষ্টা করলেও সফল হননি।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এমএস/